যে মাঠে ঘুমোয় শিশু --
মাথার 'পরে আকাশ ঝরে --
---------------------------------------------
ঘুমিয়ে থাকা একটি ভাষা জেগে উঠেই
মাঠের পানে ছুটলো ধেইধেই।
জাগলো পাতা -- উড়লো কথা -- জাগলো প্রাণ -- ঝোরলো ব্যাথা --
নামটি তাহার বাংলাভাষা।
শত্রু তার যতই কাটে ডানা
ততই বাড়ে পাখির মতো
ছোট্ট ডানায় স্বপ্ন শত।
আলোভর্তি ছানাপোনা।
তারা বল্লোঃ যাবোনা তো বাংলা ছাড়া -- জ্বললো তারা।
ঝরলো পথে রক্তধারা।
কাঁদলো বড়ো বাংলাভাষা।
কাঁদলো মায়ের ভালোবাসা।
কিন্তু তারা হারলোনা।
নিজের দাবী ছাড়লোনা।
নিজের যত টাকডুমাডুম
ডিংডংডং সুন্দরবন
মংলা এবঙ বান্দরবন
দিয়ে বানালো সাহসী সব দোয়েলফড়িংবঙ্গহালুম।
জানলো যত দূরের দেশ বীর বাঙালি বাংলাদেশ।
এখানে সূর্য হাসে -- হাসে জোনাকিরা বেশ।
এখানে মাঠের পারে নদী জেগে থাকে।
এইখানে সমুদ্র মেঘেমেঘে ডাকে।
কেবল চড়ুই যদি ফুরুত করে
ওড়ে ফুলের হাটে
টিয়ে বলেঃ লেজ দুলিয়েঃ ওরে
আমি বাপু যাচ্ছিনে আর ধূলোভর্তি সদরঘাটে।
বলতে-বলতে হটাত যদি মাকে পড়ে ?
তখন কি আর কারও তেমন উড়তে ভালো লাগে ?
খেলা ফেলে মেলা ফেলে ছোটে সবার আগে।
সন্ধে হলে মায়ের তরে মন যে ক্যামন করে।
মন যে ক্যামন করে মাগো মন যে ক্যামন করে
যখন তোমার গানকে মনে পড়ে।
তোমার গানে ঘুমিয়ে পড়ার দুপুর মনে আসে।
ভোরের শিউলিবকুলবেলি তোমায় ভালোবাসে।
ভালোবেসে আমরা সবাই
রুখে দাঁড়াই
শত্রু যদি আসে।
রুখে দাঁড়াই আমরা সবাই শত্রু যদি আসে।
শুধোয় যদি কেউঃ মা মানে কি জানো ?
বলিঃ মা মানে ভোরের হাসি ঝলমলানো।
শত্রু যদি বলেঃ মা মানে কি জানো ?
তখন বলিঃ মা মানে বাংলাদেশ শত্রুবুকে ভয়ধরানো।
এবার বলিঃ মাঠের শিশু পথের শিশু দেশটা কিন্তু তারও।
তারও আছে মাটির দাবী পাঠের দাবী স্বপ্ন আছে তারও।
তারেও এসো বন্ধু করি ভালোবেসে হাতটি ধরি।
দেশটা তো নয় একার শত্রু এলে সবাই লড়ি।
সবাই সবার বন্ধু হই বাংলামায়ের জন্য।
সবার মনে স্বপ্ন জাগে ভাষা মায়ের জন্য।
#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন