শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১১

কথাজালঃ নুরুন্নাহারশিরীন

জীবন তো কথা বলে যায় -- 
প্রকাশ্যে কি মনে-মনে -- লেখায় কি অলেখায় -- 
এত কথা -- কথাদের বহুতর মানে ! 
যখন সমস্ত চুপ -- যাপিতজীবনবোধ শূণ্যে কথা বলে -- কি তাহার মানে ! 

বাতাসেরও এত শূণ্যতার গান -- 
তাও কারও-কারও প্রিয় হৃদয়ভাসান ! 

এত যে সম্বিতহীন-শব্দহীন-কালাকালহীন-অন্তহীন ভার -- 
ভারমুক্ত হতে চেয়েই আরও তলিয়ে যাওয়া অন্ধকার ! 

অন্ধকারেও কোথাও ঠিক ফুটে আছে শব্দাকাশ -- তারা -- 
সেই হয় নাক্ষত্রিক কড়ানাড়া ! 

তার কাছে কথা যায় -- 
প্রকাশ্যে কি মনে-মনে -- লেখায় কি অলেখায় । 
----------------------------------------------------------------------------------------------------------------------------- 
             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন